Wednesday, November 4

নিল মানবাধিকার উন্নয়ন সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুনিজন সম্মাননা প্রদান

0
কাজী মাহদী কবিরঃ নিল মানবাধিকার উন্নয়ন সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুনিজন সম্মাননা-২০১৮ অনুষ্ঠিত “মানুষ হওয়ার জন্য শিক্ষা” চলমান বাস্তবতা, বিবেকের দায়বদ্ধতা,তাই আমাদের এই অভিযাত্রা- এই শ্লোগানকে সামনে রেখে নিল মানবাধিকার উন্নয়ন সংস্থার বৃত্তি প্রকল্পের উদ্যোগে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে নিল মানবাধিকার উন্নয়ণ সংস্থা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও গুনিজন সম্মাননা ২০১৮ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অত্র স্কুলের প্রধান শিক্ষক শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফরিদ উদ্দিন ফারুক, প্রধান বক্তা হিসেবে নিল উন্নয়ন মানবাধিকার সংস্থার মহাসচিব লায়ন আব্দুল্লাহ সেলিম, উদ্ভোধক হিসেবে নিল মানবাধিকার উন্নয়ন সংস্থার ভাইস চেয়ারম্যান রোটারী আনোয়ার হোসেন মানিক, বিশেষ অতিথি হিসেবে ন্যাশনাল নিউজ২৪ বিডি.কমের প্রকাশক ও সম্পাদক কাজী হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মানুষের অধিকার আদায়ে ও সচেনতায় বাংলাদেশে মানবাধিকার সংগঠনগুলো সমাজের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখছে। নিল বাংলাদেশ উন্নয়ন সংস্থা মানুষের অধিকার আদায়ের পাশাপাশি শিক্ষার বিস্তাওে মেধাবী ছাত্র- ছাত্রিদের ক্রেস্ট দিয়ে শিক্ষার প্রতি উৎসাহিত কওে সমাজ বিনির্মানে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি কাজী হুমায়ুন কবির বলেন, শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের অধিকার আদায়ে মানবাধিকার সংগঠন যে ভূমিকা রাখছে তার তুলনা নেই। সকল বাধার উর্ধ্বে উঠে কাজ করলে ইনশাল্লাহ সমাজ থেকে শোষন নির্যাতন কমে যাবে। শিক্ষা ক্ষেত্রে উৎসাহ দিয়ে নিল মানবাধিকার উন্নয়ন সংস্থা কৃতি শিক্ষার্থীদেও যে সংবর্ধনার আয়োজন করেছে তা প্রশংসনীয়।
অনুষ্ঠানে যারা গুনিজন সম্মাননা পেলেন সাহিত্য ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ন্যাশনাল নিউজ২৪ বিডি.কমের প্রকাশক ও সম্পাদক কাজী হুমায়ুন কবির, সমাজ সেবা ও শিক্ষানুরাগীদের মধ্যে সাংবাদিক মোঃ জসিম উদ্দিন, লায়ন মাওঃ মোঃ ইউছুফ, আলী হায়দার টিপু, মোঃ জসিম উদ্দিন, মোঃ শহিদ মিয়া, মোঃ আনোয়ারুল কাদের, জনাব মোঃ মীর হোসেন, জনাব মোঃ রেজাউল করিম, জনাব মোঃ মিজানুর রহমান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.