Friday, September 11

নীলফামারীতে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

0

নীলফামারী সদরের পলাশবাড়ী এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার নীলফামারী-ডোমার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের ব্যবসায়ী আইনুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মজিদা বেগম (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পলাশবাড়ী ডায়াবেটিস হাসপাতালে এসে চিকিৎসা শেষে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিলেন আইনুল। পথিমধ্যে জেলা সদরের ডোমার সড়কে পলাশবাড়ী কলেজের সামনে পৌঁছালে মেহেদী পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মারা যান মজিদা। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.