পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্রের এক দশক এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০১৭ র‌্যালি, কুইজ প্রতিযোগিতা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৯ আগস্ট বুধবার বেলা ১০টায় ব্রাক সম্মনিত উন্নয়ন কর্মসূচি সহযোগিতায় ও নসা পত্নীতলা আদিবাসী একতা সংঘের আয়োজনে উপজেলা সদর নজিপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক র‌্যালিটি প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে এক আলোচন সভায় নসা ছাত্র সংগঠনের সভাপতি জতিৎ টপ্য এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা নিবার্হী অফিসার মোঃ আব্দিুল মালেক।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা আ’লীগের সভাপতি মোঃ ইছাহাক হোসেন, নজিপুর পৌরসভার কাউন্সিলর মোঃ আব্দুল মজিদ, নজিপুর পৌরসভার কাউন্সিলর গৌতম চন্দ্র দে, আদিবাসী সমাজ উন্নয়নের সভাপতি গুলু মূর্ম, সংগঠনের সাধারণ সম্পাদক সুশী এক্কা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাবু জসেব হেমরম, নজিপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ মেহেদী হাসান সহ আদিবাসী শিক্ষার্থীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.