Wednesday, September 30

পত্নীতলায় বিজয় দিবস আন্ত: ইউনিয়ন ভলিবল টুর্ণামেন্টের উদ্বোধন

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বিজয় দিবস উপলক্ষে আন্ত:ইউনিয়ন ভলিবল টুনামেন্ট- ২০১৭ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এতে উপজেলার মাটিন্দর ও পাটিচরা ইউনিয়ন দল খেলায় অংশগ্রহণ করেন।

১১ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় নজিপুর পাবলিক মাঠে (প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম) উপজেলা প্রশাসক কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।

এসময় অতিথিদের মধ্যে খেলাটি উপভোগ করেন ও উপস্থিত ছিলেন, পত্নীতলা সার্কেলের এএসপি তারেক জোবায়ের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম, পত্নীতলা থানা ওসি মাজহারুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি ইছাহাক হোসেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুল খালেক চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জিন্নাহ ঝরণা, নজিপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল মজিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.