Monday, September 28

পরিষদে চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান

0

বান্দরবান প্রতিনিধিঃ নবগঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৮টা দিকে চেয়ারম্যান নিজ বাসভবনে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করলেন ক্লাবের সদস্যদের সাথে চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

এসময় ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। যেহেতু ক্লাবটি দীর্ঘদিন ধরে সামাজিক সংগঠন হিসেবে সেবামূলক কাজ ও বিভিন্ন ক্রিড়ার সাথে সম্পৃক্ততা রযেছে। এবং আগামীতে ক্লাবের পাশে থাকা আশ্বাস দেন এই নবগঠিত বর্তমান চেয়ারম্যান।

সাক্ষাৎকার অনুষ্ঠানে “ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান” ক্লাবের উপদেষ্টামন্ডলী, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ক্লাবের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে দীর্ঘ তিন মাস বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদশূন্য থাকার পর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অধ্যাপক থানজামা লুসাইকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের ১৪ জনকে সদস্য করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.