পাকিস্তানে ট্রেনের ধাক্কায় বাস উল্টে নিহত ৩০ যাত্রী

0

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে যাত্রীবাহী একটি বাস দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় তিন টুকরা হয়ে গেছে। এতে বাসটির অন্তত ৩০ যাত্রী নিহত এবং আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার রাতে প্রদেশটির রোহ্‌রি রেল স্টেশনের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর দ্যা ডন ও সিনহুয়ার।

সুক্কুর জেলার পুলিশ কমিশনার সফিক আহমেদ মাহেসার জানান, করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী ‘৪৫ আপ পাকিস্তান এক্সপ্রেস’ ট্রেনটি একটি অরক্ষিত রেলক্রসিং অতিক্রমের সময় পাঞ্জাবগামী বাসটিকে আঘাত করে।

এতে বাসটিকে তিন টুকরা হয়ে প্রায় ২০০ ফিট দূরে গিয়ে আছড়ে পড়ে। এ সময় আহতদের চিৎকারে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে এবং তাদেরকে রোহ্‌রি ও সুক্কুর শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.