Wednesday, October 28

পাকিস্তানে বিস্ফোরণে একই পরিবারের ছয় সদস্য নিহত

0

পাকিস্তানে একটি বোমা বিস্ফোরণে গাড়ি ছিন্নভিন্ন হয়ে একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। তারা আফগানিস্তানের বর্ডারের কাছাকাছি পাকিস্তানের উত্তর-পশ্চিমে কুররাম জেলায় একটি শেষকৃত্যে অংশগ্রহন করতে যাচ্ছিলেন বলে দেশটির স্থানীয় সরকারের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন।

স্থানীয় সরকারী কর্মকর্তা আকবর ইফতিখার বলেন, বিস্ফোরণে তিনজন নারী এবং তিনজন পুরুষ ঘটনাস্থলেই মারা যান। যদিও এটা নিশ্চিত নয় যে বিস্ফোরণটি স্থলবোমা বিস্ফোরণ ছিল নাকি জঙ্গিগোষ্ঠীর রাস্তার পাশে পুঁতে রাখা কোনো বোমা ছিল।
আহতরা এখন স্থিতিশীল অবস্থায় আছেন বলে স্থানীয় হাসপাতালের চিকিৎসক মুমতাজ হুসেইন জানান।

প্রসঙ্গত, আফগানিস্তান সীমানার কাছে অবস্থিত পাকিস্তানের সাতটি জেলার মধ্যে কুররাম একটি। এখানে দীর্ঘদিন ধরে স্থানীয় এবং বিদেশি জঙ্গিগোষ্ঠীর ঘাঁটি রয়েছে।সূত্রঃ রয়টার্স

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.