Thursday, November 5

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

0

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে রবিবার রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, মধ্যরাতের পর থেকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাড়ে ৩টা থেকে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়াঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এসময় মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে আছে ছোট বড় তিনটি ফেরি। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে বলে জানান বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.