Sunday, August 23

পাবনায় নিরাপদ সড়ক চাই’র ২৬ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0

আর কে আকাশ : পাবনায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হল নিরাপদ সড়ক চাই এর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিক। এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালী পাবনা কেন্দ্রীয় শহীদমিনার থেকে বের হয়ে পুলিশ লাইন পদক্ষিণ করে নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় আয়োজিত আলোচনাসভায় নিসচা পাবনা জেলা শাখার সভাপতি খন্দ. গোলাম হাসনাইন কোয়েলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামসুজ্জোহা’র পরিচালনায় বক্তব্য দেন, নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার উপদেষ্টা প্রফেসর কে.এম. মির্জা মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মীর ফজলুল করিম বাচ্চু, আ. মান্নান, গোলাম হাসনায়েন বিপ্লব, সাংবাদিক আর কে আকাশ প্রমূখ। আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.