Sunday, September 27

পারকি বীচের পরিচ্ছন্নতা জোরদারকরণে ভ্যানগাড়ী ও ডাস্টবিন বিতরণ

0

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির আয়োজনে পারকি বীচের পরিচ্ছন্নতা জোরদারকরণে গতকাল বিকালে ভ্যানগাড়ী ও ডাস্টবিন বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব এস.এম মোস্তাইন হোসেন, বিপিএম, জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, কমিউনিটি পুলিশ, জনাব মোঃ মমিনুর রহমান, সহকারী ভূমি কর্মকর্তা, আনোয়ারা উপজেলা, জনাব ছৈয়দুল মোস্তফা, অফিসার ইনচার্জ, কর্ণফুলী থানা, জনাব জয়নাল চৌধুরী, সদস্য, চট্টগ্রাম বীচ ম্যানেজমেন্ট সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।

প্রধান অতিথির বক্তব্যে পৃথিবীর বিভিন্ন দেশের সমুদ্র সৈকতের মত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ফিরে আনতে সকলের সহযোগিতা কামনা করেন। এর পাশাপাশি যাতে পর্যটকরা স্বাচ্ছন্দ্যভাবে ঘুরাফেরা করতে পারে সেই সুবিধার্থে সকল প্রকার মোটর বাইক বীচে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সকলের প্রতি অনুরোধ করেন।

উক্ত অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন জনাব মোঃ ইলিয়াছ, সভাপতি, জনাব মোঃ জামাল, সাধারণ সম্পাদক, উভয়েই পারকি বিচ ব্যবসায়ী কল্যাণ সমিতি। অনুষ্ঠানটি পৃষ্টপোষকতা করেন দৈনিক পূর্বদেশ, ইমকো প্রোপার্টিজ লিমিটেড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.