আজ মঙ্গলবার সকালে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নে বজ্রপাতে মো. নাসীর খান (৩৫) ও মো. জাহাঙ্গীর খান (৪৫) নামে দুই কৃষক ঘটনাস্থলেই মারা যান। ইকড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আতরখালী গ্রামের একটি মাঠে বর্তমান আমন মৌসুমে ধানের চারা রোপন করতে ছিলেন । সকাল সাড়ে ৯টার দিকে বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান। স্বজনরা খবর পেয়ে ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে আসার পথে স্থানীয় ইকড়ি বাজারের এমাদুল ডাক্তারের ফার্মেসি পর্যন্ত নিয়ে আসলে সেখানের ডাক্তার দুইজনকেই মৃত অবস্থায় দেখে। তখন স্বজনরা তাদের লাশ বাড়িতে নিয়ে যান।
ইউড়ি ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদ আছর তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।