Saturday, August 8

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে পটিয়া পৌরসভার শোভাযাত্রা ও র‍্যালী

0
পটিয়া ,চট্টগ্রাম প্রতিনিধিঃ- চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুলের উদ্যোগে শোভাযাত্রা ও র‍্যালী বের করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পটিয়া পৌরসভা চত্বর থেকে শুরু করে র‍্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে উপজেলা গেইটে গিয়ে শেষ হয়।
র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুদ্দিন হাসান চৌধুরী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কাউন্সিলর ও প্যানেল মেয়র রুপক কুমার সেন,  কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, কাউন্সিলর শফিউল আলম, কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, কাউন্সিলর জসিম উদ্দিন, কাউন্সিলর সরওয়ার কামাল রাজীব, সংরক্ষিত আসন-১ ও প্যানেল মেয়র বুলবুল আকতার, সংরক্ষিত আসন-২ এর মহিলা কাউন্সিলর ইয়াসমিন আক্তার চৌধুরী, সংরক্ষিত আসন-৩ এর মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও শাপলা কুঁড়ির আসর এবং কুসুম কলির আসরসহ পটিয়ার সর্বস্তরের জনগণ এতে উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.