Tuesday, September 29

প্রিমিয়ার ব্যাংকের সাড়ে ৩৯ কোটি টাকা লোপাট: বাপ-ছেলে গ্রেপ্তার

0

বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের সাড়ে ৩৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আইমান এন্টারপ্রাইজের মালিক মো. শাহ আলম ও তার ছেলে মো. এসএম পারভেজ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ মঙ্গলবার সকালে তাদের গ্রেপ্তার করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। তিনি জানান, চট্টগ্রামের জাকির হোসেন রোডের দক্ষিণ খুলসি আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দুদক চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফর কবির চন্দনের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়। এর আগে গতকাল সোমবার দুদক চট্টগ্রাম-১ তাদের বিরুদ্ধে কোতোয়ালি (সিএমপি) থানায় একটি মামলা করে।

মামলা সূত্রে জানা যায়, চট্টগ্রামের মেসার্স আইমান এন্টারপ্রাইজের মালিক মো. শাহ আলম ও তার ছেলে মো. এসএম পারভেজ আলম তিনজনের সই জাল করে ১১২.৯৭ শতাংশ জমি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রামে বন্ধক রেখেছেন। এ বাবদ ব্যাংক থেকে উত্তোলিত অর্থের মধ্যে ৩৯ কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৭১২ টাকা আত্মসাৎ করেছেন।তথ্য সুত্র:  আরটিভি অনলাইন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.