Thursday, August 20

ফটিকছড়িতে মোবাইল কোর্ট পরিচালনা,১৭টি মামলায় ২২৫০০০ টাকা জরিমানা

0

ফটিকছড়িতে করোনা ভাইরাস (কোভিট-১৯) বিষয়ক সতর্কতামূলক প্রচারাভিযান, বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার বিবিরহাট বাজার, নাজিরহাট বাজার, নানুপুর বাজার, ধর্মপুর আজাদী বাজার এবং বক্তপুরের শান্তিরহাট বাজারে করোনা ভাইরাস বিষয়ক সতর্কতামূলক প্রচারাভিযান, বাজার মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় এবং অতিরিক্ত মূল্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করায় দণ্ডবিধি আইন ১৮৬০ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১৭টি মামলায় সর্বমোট ২২৫০০০(দুই লক্ষ পঁচিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ জানে আলম, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফটিকছড়ি চট্টগ্রাম। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মোঃ আমিরুল ইসলাম এবং তার দল, ফটিকছড়ি থানার এস আই ফারুক, এস আই মোঃ মমিন এবং তাদের দল সকল ধরনের আইনি সহায়তা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন বলেন, প্রশাসনের পক্ষে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.