Thursday, November 5

ফুলবাড়ীতে ইউপি সদস্যকে পূর্বের শত্রুতায় চেয়ারম্যানের পুত্র কর্তৃক পিটিয়ে হত্যার চেষ্টা

0

মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লালপুর গ্রামে পূর্বের শত্রুতার জের ধরে ইউপি চেয়ারম্যানের তিন পুত্র কর্তৃক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার চেষ্টা।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লালপুর গ্রামের মৃত লাবু মিয়ার পুত্র খয়েরবাড়ী ইউপির সদস্য মোঃ মোকছেদুল (৩৬) ২৮শে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় খয়েরবাড়ীর লালপুর গ্রামে জহুরুলের দোকানের সামনে তাকে চেয়ারম্যানের তিন পুত্র মোঃ মতিবুল (৩৪), মোঃ শামিম (২৭) ও মোঃ সজল (২৪) মোবাইল ফোনে ডেকে এনে তাকে সেখানে বেদম মারপিট করে হত্যার চেষ্টা চালায়। এমনকি ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহেরের স্ত্রীর হাতে থাকা লাঠি নিয়ে তার তিন পুত্র বেধড়ক মার শুরু করে।

এতে ইউপি সদস্য মোঃ মোকছেদুল আহত হলে তাকে তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৩৫) বাঁচাতে গেলে তাকেও মারপিট করেন। ইউপি সদস্য মোঃ মোকছেদুল বাঁচাও বাঁচাও চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় ফুলবাড়ী হাসপাতালে বিকেল ৫টায় চিকিৎসার জন্য ভর্তি করান। যার রেজি নং- ৫১৭, ভর্তির তারিখ- ২৮/১২/২০১৭।

সরেজমিনে হাসপাতালে গিয়ে কর্তব্য ডাক্তারের সাথে কথা বললে তিনি জানান, পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে তার বুকের হাড় ভেঙ্গেছে কিনা।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম হাবিব এর সাথে গত ২৮শে ডিসেম্বর মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ মারপিটের অভিযোগ করেনি।

এদিকে ইউপি সদস্য মোঃ মোকছেদুল জানান, আমি একটি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিলাম। এ সময় আমাকে মোবাইল ফোনে ডেকে দোকানের সামনে এলেই এলোপাথাড়ি মারপিট শুরু করে। তিনি আরও জানান, অবৈধ বালুর ঘাট থেকে বালু তুলছিল তাতে আমি বাঁধা দেই। আর পূর্বের শত্রু তার কারণে এই ঘটনা ঘটিয়েছে। সুস্থ্য হলেই আমি আইনগত ব্যবস্থা নিব।

এ ব্যাপারে খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহেরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার করা হলে তিনি জানান সাক্ষাতে কথা বলবো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.