মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী যুব দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র্যালীতে পুলিশের বাঁধার মুখে পন্ড হয়ে যায়।
আজ ২৭ শে অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় ফুলবাড়ী উপজেলার পৌর শহরের নিমতলা মোড় পার্টির কার্যালয় থেকে যুব দলের ব্যানার নিয়ে এক র্যালী বের হয়। র্যালীটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বাড়ির সামনে দিয়ে অতিক্রম করার সময় পুলিশের বাঁধার মুখে যুব দলের র্যালীটি পন্ড হয়ে যায়। অবশেষে পার্টির কার্যালয়ে যুব দলের ৫শতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে এক আলোচনা সভা করেন।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ খোকন, থানা যুব দলের সভাপতি মোঃ তোফায়েল হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক আবু সাঈদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শিবলী সাদিক, সদস্য মোঃ ফারুক, পৌর যুব দলের সাধারণ সম্পাদক মোঃ গোলাফ্ফর হোসেন, থানা ছাত্রদলের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জাকির রহমান চঞ্চল প্রমুখ।
এদিকে বিকেল ৪টায় যুব দলের মিছিলটি বের হওয়া মাত্র পুলিশ বাঁধা দেয় এবং তাদের ব্যানারটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু যুব দলের নেতাকর্মীদের তোপের মুখে পুলিশ ব্যানার ছিনিয়ে নিতে পারেনি। তবে র্যালী করতে দেওয়া হয়নি। এতে যুব দলের নেতা কর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে ও পুলিশের সাথে বাগবিতন্ডকতা শুরু হয়। ধৈর্য্য সহকারে নেতাকর্মীদেরকে ফিরিয়ে নিয়ে পার্টির কার্যালয়ে চলে যান। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হযয়।