Friday, November 6

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার কল্যান সেবা ও প্রচার বিষয়ে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার কল্যান সেবা ও প্রচার বিষয়ে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার ২৭ শে ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার আলহাজ¦ ডাঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন মো. মোরশেদুল আলম, গিতা পাঠ করেন সান্তু সামু। শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. ইসমাইল হোসেন।
এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর সালাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যাক্ষ খুরশিদ আলম মতি,উপজেলা ভাইসচেয়ারম্যান মঞ্জুরুল কাদের,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার এটি.এম.হামীম আশরাফ,পার্বতীপুর উপজেলা ল্যাম্প হাসপাতালের প্রশাসনিক অফিসার(ট্রেনিং)এর মানিক সরকার,ফুলবাড়ী উপজেলা ব্র্যাক অফিসের সিনিয়র ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক,ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসুচির সংগঠক (ওয়ার্শ)এর মো. মশিউর রহমান, মো. কবীর হোসেন স্বাস্থ্যপুষ্টি ও জনসংখ্যা কার্যক্রম মাঠ সংগঠক।
এ ছাড়া উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মো. আফজাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা, কর্মচারী ও পরিবার পরিকল্পনার মাঠ কর্মীগণ। আয়োজনে ছিলেন,উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ফুলবাড়ী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.