Monday, November 9

বরিশালে বাস-থ্রি হুইলারের সংঘর্ষে নিহত ২

0

বরিশালের বানারীপাড়ায় যাত্রীবাহী বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় হুইলারের চালক ও এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার নরত্তমপুর সুকান্তবাবু আবদুল্লাহ স্মৃতি সংসদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম ফাতেমা। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত ও আহতদের বানাড়িপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানান, যাত্রীবাহী বাস জোনাকি ও মাহেন্দ্র-আলফার (থ্রি হুইলার) মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত ও শিশুসহ তিনজন আহত হয়েছেন। তাদের বানারীপাড়া ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.