Sunday, August 2

বাংলাদেশে প্রবেশ করলো ভারতীয় রেলওয়ের ‘অক্সিজ্রেন এক্সপ্রেস’

0

করোনা ভাইরাস সংক্রমণে জীবনদায়ী অক্সিজেন নিয়ে বাংলাদেশে প্রবেশ করলো ভারতীয় রেলওয়ের ‘অক্সিজ্রেন এক্সপ্রেস।

শনিবার (২৪ জুলাই) ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী কোনো রাষ্ট্রে এটাই ভারতীয় অক্সিজ্রেন এক্সপ্রেসের প্রথম যাত্রা।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) পরিবহনের জন্য ভারতের দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনে চক্রদহরপুরের টাটায় একটি ইনডেন্ট স্থাপন করা হয়। শনিবার সকালে ১০টি কনটেইনারে এই তরল অক্সিজেনবাহী ট্রেনটি ভারতীয় সময় সকাল ১০টা নাগাদ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে আজ রাত ১০টা নাগাদ বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। রবিবার সকাল নাগাদ এটি বঙ্গবন্ধু রেলওয়ে সেতু পশ্চিম প্রান্তে পৌঁছানোর পরে এ অক্সিজেন খালাস করা হবে। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুত উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

প্রেস ইনফরমেশন ব্যুরোর বিবৃতিতে বলা হয়, ভারতীয় রেলওয়ে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে যত বেশি সম্ভব তরল অক্সিজেন সরবরাহের চেষ্টা করবে। এতে আরো বলা হয়, ভারত নিজের মহামারি পরিস্থিতি উন্নয়নের সঙ্গে প্রতিবেশীদের মধ্যে নিকটতম অংশীদারদের সঙ্গে চিকিৎসা সামগ্রী সরবরাহ ভাগ করে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.