বাংলাদেশ আওয়ামী পেশাজীবী লীগ চট্টগ্রাম মহানগর কর্তৃক জাতীয় শোক দিবস পালিত

0

বাংলাদেশ আওয়ামী পেশাজীবী লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সকল ১০ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, পেশাজীবী লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি সাংবাদিক মহিউদ্দিন ইকবাল, মহানগর আওয়ামীলীগ নেতা রাফিউল হায়দার চৌধুরী রাফি, মহানগর সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সভাপতি হুমায়ূন কবির মিলন, ইকবাল আল নুরী, সালাহ উদ্দিন রনি, সামশুল আলম, যুগ্ম-সম্পাদক কায়সার তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইসমাইল ফরিদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, আজম খান, উত্তম পাল, সমর দাশ, আবুল কাশেম, আব্দুল আজিজ, প্রশান্ত বড়–য়া, শেখ রহমত উল্লাহ, ইমুরাজ ইমরান প্রমুখ।
পরবর্তীতে নগরীর অভিজাত হোটেল ফেবারইন বল রুমে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.