জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে আরিফ হোসেন (২৪) ও আমিনুল ইসলাম (২৬) নামের দুই ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ ।
শনিবার রাত সারে ৯টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে বাউফল থানার এসআই ওয়াসিম, এসআই সুরেষ ও এসআই মাহাবুবের নেতৃত্বে পুলিশ তাদেরকে নাজিরপুর ইউনিয়নের নিমদি গ্রাম থেকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরিফ হোসেন নাজিরপুর ইউপি’র রামনগর তাঁতেরকাঠী গ্রামের দেলোয়ার হোসেন রাড়ীর ছেলে ও আমিনুল ইসলাম একই ইউপি’র নিমদি গ্রামেট মৃত হারুন তালুকদারের ছেলে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে বাউফল থানায় মামলা হয়েছে।