Tuesday, September 29

বাজার মূল্যে সবাইকে ছাড়িয়ে নেইমার

0

আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে বয়সের দিক থেকে অনেক ছোট নেইমার। এমনকি অর্জনের হিসেবেও পিছিয়ে আছেন ব্রাজিলের এই তারকা ক্রিকেটার। তবে বাজার মূল্যে দুই তারকাকে পেছনে ফেলেছেন তিনি।

মেসি আর রোনালদোর ফ্যানরা সবসময়ই বিতর্কে জড়ান কে সেরা তা নিয়ে। ব্যালন ডি’অর কে পাবেন, তা নিয়েও আগে থেকেই শুরু হয় জল্পনা-কল্পনা।

‘সিআইইএস’-এর ফুটবল বিষয়ক পর্যবেক্ষণে উঠে এসেছে, ইউরোপের সেরা পাঁচ লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে নেইমারের বাজার মূল্য সবচেয়ে বেশি। দুইশ ১৩ মিলিয়ন ইউরো তার বাজার মূল্য।

তবে মেসিভক্তদের জন্য রয়েছে সুখবর, তাদের পছন্দের জাদুকর মেসি রয়েছেন দুই নম্বরে। দুইশ দুই মিলিয়ন ইউরো বাজার মূল্য নিয়ে তিনি এ অবস্থানে। টটেনহাম হটস্পারের তারকা হ্যারি কেনের বাজার মূল্য একশ ৯৫ মিলিয়ন ইউরো। তিনি রয়েছেন তিন নম্বরে।

অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন ৪৯ নম্বর স্থানে। ৮০ দশমিক চার মিলিয়ন ইউরো তার বাজার মূল্য।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.