Tuesday, August 18

বাধা পেয়ে শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ

0

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আজ দুপুরে রাজু ভাস্কর্যের সামনে থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন ঘেরাওয়ের জন্য যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মিছিল শাহবাগে এসে পৌঁছালে বাধা দেয় পুলিশ। তখন সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা।

এরআগে সকাল থেকেই শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। এ সময় তারা ‘পুজার দিনে নির্বাচন, মানি না মানবো না, দাবি মোদের একটাই পরিবর্তন পরিবর্তন, মানি না মানবো না, ৩০ তারিখের নির্বাচন’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে জগন্নাথ হলের এজিএস কাজল দাস বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, কেউ সহিংস হবেন না। ঢাবি একটা চেতনার স্থান। আমরা কিছু সময়ের মধ্যে ইসিতে যাবো।
বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে আন্দোলনে যোগ দিচ্ছেন। তিনি আরো বলেন, নির্বাচন ও পুজা ২টাই উৎসব। একইদিনে ২ টা উৎসব হতে পারে না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.