Monday, September 28

বান্দরবানে কেএনএফ আস্তানা থেকে অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার

0

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অপারেশন দল দুর্গম এলাকা মুনলাই পাড়া নামক এলাকায় কেএনএ’র (বম পাার্টি) বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আস্তানা থে‌কে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার করে‌ছে রুমা সেনা জোন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে অপারেশন দলটি মুনলাই পাড়ার উত্তর পশ্চিমে রুমা খালের পার্শ্ববর্তী লাইচেংয়াই নামক আমবাগানে কেএনএ’র অবস্থানের উপর অভিযান পরিচালনা করলে সন্ত্রাসীরা তাদের অস্ত্র-সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়। এসময় ওই এলাকা তল্লাশি করে ১টি এসএমজি (ম্যাগাজিনসহ), ২টি গাঁদা বন্দুক (১৫৯ রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজ ভর্তি বেল্ট), ১টি বাইনোকুলার, ২টি ওয়াকিটকি সেট, ৩ জোড়া কেএনএ ইউনিফর্ম, ১ জোড়া বুট, ১টি হ্যান্ডকাফ, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আই ই ডি) তৈরিতে ব্যবহৃত স্প্লিন্টার ও ৫টি স্মার্ট উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, ২০২০ সাল থেকে পার্বত্য জেলার পাহাড়ি সম্প্রদায়ের বম জনগোষ্ঠীর কিছু বিপথগামী যুবক কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলে। এদিকে তাদের সশস্ত্র কার্যক্রম বেড়ে যাওয়ায় তাদের নিমূর্লে ২০২২ সালের অক্টোবর মাস থেকে বান্দরবানে যৌথবাহিনীর অভিযান শুরু হয়।

অভিযানে এই পর্যন্ত কেএনএফের (বমপার্টি) সর্বমোট ১২০ জন সদস্য ও সহযোগিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আটককৃতদের বিরুদ্ধে বান্দরবানের বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি মামলা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.