Monday, August 17

বান্দরবান রাজ বিহারের নবনিযুক্ত ভান্তে অভিষেক অনুষ্ঠান নিয়ে বৈঠক

0

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ঐহিয্যবাহী রাজগুরু বিহার (খ্যংওয়া ক্যং) বৌদ্ধ বিহারের জ্ঞান প্রিয় ভিক্ষু (উ ঞানাসিরি) গুরুভান্তে বিহারধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। সেই অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ রোববার দুপুরে বিহারে এক প্রতিনিধিদল পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন।

এতে নেতৃত্ব দেন রাজার প্রতিনিধি, জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের দল।

সূত্রে জানা গেছে, নবনিযুক্ত জ্ঞান প্রিয় ভিক্ষু (উ ঞানাসিরি) গুরুভান্তেকে আগামী ২৭ মে চট্টগ্রামের নন্দন কাকন বৌদ্ধ বিহার থেকে ১৭তম বোমাং রাজা উচপ্রু চৌধুরী নেতৃত্বের রাজগুরু বিহারে বিহারাধ্যক্ষ হিসাবে পাঙ্(ধর্মীয় রীতি) করে নিয়ে আসার পর উনার শয়ন কক্ষসহ সুযোগ-সুবিধাদি নিশ্চিত করার লক্ষ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজগুরু বৌদ্ধ বিহারে।

এসময় রাজার প্রতিনিধি হিসাবে রাজকুমার মংঙৈপ্রু, রাজ পরিবারের সদস্য হেডম্যান সাশৈ প্রু, হেডম্যান মংনুপ্রু, হেডম্যান টিমং প্রু, রাজকুমার মংসিংপ্রু, শৈটিং প্রু, আঞ্চলিক পরিষদের প্রতিনিধি কে এস মং, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, হেডম্যান মংথোয়াই চিং, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী সাংবাদিক বাটিং মারমাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত দীর্ঘদিন ২১ বছর যাবত উক্ত বিহারটির বিহারধ্যক্ষ হিসেবে পরিচালনা করে আসছিলেন উ পঞঞা জোত মহাথের (উচহ্রা ভান্তে)। গত ১৩ এপ্রিল ২০২০ তারিখ ভান্তের মহাপ্রয়াণের পর রাজগুরু বিহারের বিহারধ্যক্ষ কে হবেন বিষয়টি অনেক আলােচনা- সমালােচনা পর বােমাং রাজা উচপ্রু চৌধুরী জ্ঞান প্রিয় ভিক্ষু (উ ঞানাসিরি)কে রাজগুরু ভান্তে হিসেবে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.