‘বিএনপি দেউলিয়া বলেই ড. কামালের কাছে আত্মসমর্পণ করেছে’

0

লালমনিরহাট প্রতিনিধিঃ বিএনপির মতো একটি দেউলিয়া দল আরেক দেউলিয়া ড. কামালের কাছে আত্মসমর্পণ করে বাঁচতে চায় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন, দেউলিয়াদের ঐক্য জাতীয় ঐক্য হতে পারে না। এটি মূলত ষড়যন্ত্রের ঐক্য।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করে দেশকে পাকিস্তান বানানোর চক্রান্ত করেছিল। দেশের মানুষ তা করতে দেয়নি। যা মনে হলে এখনও লজ্জা লাগে।

স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র নস্যাৎ করে আগামীতে উন্নয়নের অগ্রযাত্রা সমুন্নত রাখতে জনগণের কাছে নৌকা প্রতীকে ভোট চান তিনি।

চলবলা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোশাররফ হোসেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল প্রমুখ। ৬’শ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.