বিশ্বে করোনায় আক্রান্ত ৮১ লাখ ছাড়াল, মৃত্যু ৪ লাখ ৩৮ হাজার

0

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায়  আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ১ লাখ ২৪ হাজার ৬০০ জন মানুষ। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৮১ লাখ ৮ হাজার ৬৬৭ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৩ হাজার ৪১৫ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪ লাখ ৩৮ লাখ ৫৯৬ জনে ঠেকেছে। আর সুস্থ হয়ে এখন পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ৪২ লাখ ১৩ হাজারের বেশি মানুষ।

এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৮২ হাজার ৯৫০ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে দেশটির ১ লাখ ১৮ হাজার ২৮৩ জন মানুষের।

দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ ও প্রাণহানির দেশ ব্রাজিলে সংক্রমণ ৮ লাখ ৯১ হাজার ৫৫৬ জনে পৌঁছেছে। এর মধ্যে না ফেরার দেশে ৪৪ হাজার ১১৮ জন মানুষ।

আক্রান্তের তালিকায় তিনে থাকা রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৭ হাজার পেরিয়েছে। দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ৭ হাজার ৯১ জনের মৃত্যু হয়েছে করোনায়।

সংক্রমণে চারে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে আক্রান্ত ৩ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে। প্রাণহানি ঘটেছে সেখানে ৯ হাজার ৯১৫ জনের।

যুক্তরাজ্যে সংক্রমণ ২ লাখ ৯৭ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ৪১ হাজার ৭৩৬ জনে দাঁড়িয়েছে।

নিয়ন্ত্রণে আসা স্পেনে করোনার ভুক্তভোগী ২ লাখ প্রায় ৯১ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২৭ হাজার ১৩৬ জনের। টানা সাতদিন মৃত্যু শূন্য দেশটি।

ইউরোপে প্রথম আঘাত হানা ইতালিতে ২ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ করোনার শিকার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩৭১ জনের।

আক্রান্ত ২ লাখ ৩৩ হাজার ছুঁই ছুঁই লাতিন আমেরিকার দেশ পেরুতে। মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৬০ জনের। চিলিতে ১ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে আক্রান্ত। এর মধ্যে প্রাণ গেছে ৩ হাজার ৩৬২ জনের।

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ মেক্সিকো। যেখানে সংক্রমণ দেড় লাখ ছাড়িয়েছে। প্রাণহানি ঘটেছে এখন পর্যন্ত সাড়ে ১৭ হাজারের বেশি জনের।

দক্ষিণ এশিয়ার আরেক ভুক্তভোগী বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল সোমবার পর্যন্ত করোনার শিকার ৯০ হাজার ৬১৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৪ হাজার ২৭ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.