Monday, August 17

বিশ্বে করোনায় আক্রান্ত ৮৯ লাখ ছাড়াল, মৃত্যু ৪ লাখ ৬৬ হাজার

0

আজ রোববার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ১ লাখ ৫৮ হাজার ১২৬ জন মানুষ। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৮৯ লাখ ৮ হাজার ৫৫৬ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৪ হাজার ৪৪৬ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ২৬৬ জনে ঠেকেছে। আর সুস্থ হয়ে এখন পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন সোয়া ৪৭ লাখ ৩৯ হাজারের মতো মানুষ।

এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ প্রায় ২২ হাজার মানুষের।

দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ ও প্রাণহানির দেশ ব্রাজিলে আক্রান্ত পৌনে ১১ লাখ ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা অর্ধলক্ষ ছাড়িয়েছে।

আক্রান্তের তালিকায় তিনে থাকা রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা পৌনে ৬ লাখের বেশি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

সংক্রমণে চারে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে সংক্রমণ এখন চার লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১২ হাজার ছুঁই ছুঁই। প্রাণহানি ঘটেছে ১৩ হাজার ২৭৭ জনের।

যুক্তরাজ্যে সংক্রমণ ৩ লাখ ৩ হাজার পেরিয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৫৮৯ জনে দাঁড়িয়েছে।

এদিকে, টানা নয়দিন মৃত্যু শূন্যের পর একদিন আগে রেকর্ড প্রাণহানির খবর জানায় স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আর গত ২৪ ঘণ্টায় সেখানে ৭ জনের মৃত্যু হয়েছে। এতে করে মৃতের সংখ্যা ২8 হাজার ৩২২ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ২ লাখ প্রায় ৯৩ হাজার ১৮ জন মানুষ।

আক্রান্ত আড়াই লাখ ছাড়িয়েছে লাতিন আমেরিকার দেশ পেরুতে। মৃত্যু হয়েছে সেখানে ৭ হাজার ৮৬১ জনের।

ইউরোপে প্রথম আঘাত হানা ইতালিতে ২ লাখ প্রায় ৩৮ হাজার ২৭৫ জন মানুষ করোনার শিকার। এর মধ্যে পৃথিবী ছেড়েছে ৩৪ হাজার ৬১০ জন।

চিলিতে সংক্রমণ ২ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে প্রাণ গেছে ৪ হাজার ২৯৫ জনের।

মধ্যপ্রাচ্যের ইসলামি প্রজাতান্ত্রিক দেশ ইরানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। প্রাণ গেছে ৯ হাজার ৫০৭ জনের।

জার্মানিতে অনেকটা নিয়ন্ত্রণে করোনা। দেশটিতে ইতিমধ্যে ১ লাখ সাড়ে ৯১ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে করোনার সংক্রমণ। এখন পর্যন্ত ইউরোপের দেশটিতে ৮ হাজার ৯৬১ জনের মৃত্যু হয়েছে।

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ মেক্সিকো। যেখানে সংক্রমণ পৌনে ২ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত ২০ হাজার ৭৮১ জনের মৃত্যু হয়েছে সেখানে।

দক্ষিণ এশিয়ার আরেক ভুক্তভোগী পাকিস্তানে আক্রান্ত ১ লাখ ৬২ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৮২ জনের।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনে জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৪২৫ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪৩ হাজার ৯৯৩ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.