Wednesday, September 30

বিসিবিকে অভিযোগ দিলে আপনাদের খবর আছে

0

গত ২১ ডিসম্বের, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। জাতীয় লিগের শেষ রাউন্ডের ওই ম্যাচে গ্যালারি থেকে ২১ বছর বয়সী এক দর্শক মজা করে সাব্বিরকে কিছু একটা বলেছিল।

আর তাতেই মেজাজ হারান তিনি। এর কিছু পরে এক বন্ধুকে দিয়ে ওই দর্শককে সাইডস্ক্রিনের পাশে নিয়ে আসেন সাব্বির। এরপর মারধর করা হয় ওই দর্শককে।

এ ব্যাপারে ওই ম্যাচের ম্যাচ রেফারি শাওকতুর রহমান চিনু জিজ্ঞাসাবাদ করতে গেলে রেগে যান সাব্বির। হুমকি দেন ম্যাচ রেফরিকেও। অভিজ্ঞ ও জ্যৈষ্ঠ ম্যাচ রেফারি শওকাতুর রহমানকে সাব্বির বলেন, আমার নামে বিসিবিতে অভিযোগ করা হলে খবর আছে! উত্তরে শওকাতুর প্রশ্ন করেন, কার খবর আছে? সাব্বিরের উত্তর, আপনাদের সবার।

দেশের একজন তরুণ ক্রিকেটারের কাছ থেকে এমন হুমকি শুধু অযাচিতই নয় বরং খানিকটা বিব্রতকরও। নিজের প্রতিবেদনে তাই সমর্থক পেটানোর ঘটনার পাশাপাশি তাকে দেওয়া সাব্বিরের হুমকির ঘটনাও উল্লেখ করেছেন। জমা দিয়েছেন বিসিবির কাছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.