Monday, November 9

বেপরোয়া হয়ে উঠেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ

0

হাবিব জুয়েল, রাজশাহী : ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে রাজশাহী জেলা ডিবি পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর উপজেলার দেবিপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে ছাবুল ইসলামের বাড়িতে গিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তিন ব্যক্তি এ অর্থ হাতিয়ে নেয়।

যাদের মধ্যে একজন জেলা ডিবি পুলিশের এএসআই মতিয়ার রহমান। তবে অপর দুইজনকে চেনেনা বলে জানান ছাবুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে দুইটি মোটরসাইকেলযোগে তিনজন ব্যক্তি হঠাৎ করে গিয়ে তার বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা আমার ছোট স্ত্রীর হাতে ৫ বোতল ফেনসিডিল ধরিয়ে দিয়ে তাকে আটক করে। এ সময় আমি বাড়িতে ছিলাম না। খবর পেয়ে তার ছোট ভাই ছাইফুল ইসলাম আসলে তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়। নয়লে পাঁচ বোতল ফেনসিডিলসহ তাদের দুইজনকে ধরে নিয়ে গিয়ে মাদক মামলায় চালান দেয়ার হুমকি দেয়। এ নিয়ে অনেক দেরদরবার করার পর সর্বশেষ তারা ৫০ হাজার টাকায় রাজি হন। নগদ ৫০ হাজার টাকা নিয়ে তারা দ্রুত বাড়ি থেকে বের হয়ে চলে যায়।

ছাবুল ইসলাম আরও বলেন, তারা যে দুইটি মোটরসাইকেল নিয়ে গিয়েছিল এর মধ্যে একটি বাজাজ পালসার। যার রেজিস্টেশন নং রাজমেট্রো হ- ২৩-৩৮৫৮। অপরটির রেজিস্টেশন নং ঢাকা মেট্রো হ -১১-৩৯৬১। প্রথমে তাদের পরিচয় জানা না গেলেও পরে জানা গেছে ওই তিনজনের মধ্যে একজন জেলা ডিবি পুলিশের এএসআই মতিয়ার।
তারা বাড়ির মেইন গেট বন্ধ করে দিয়ে এবং ভয় দেখিয়ে তাদের পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। এসময় তারা কাউকে ফোন করতেও দেয়নি বলে জানান তিনি।

ছাবুল আও বলেন, তারা চলে যাওয়ার পর পরই বিষয়টি দুর্গাপুর থানার ওসিকে জানিয়েছি। পরে থানা থেকে পুলিশ গিয়ে বিষয়টি তদন্ত করে। এ সময় পুলিশ তার স্ত্রীর কাছে থেকে ঘটনার বিবরণ শুনেন বলে জানান ছাবুল।
এ ব্যাপারে মুঠোফোনে দূর্গাপুর থানার ওসি রুহুল আমিন বলেন, বিষয়টি শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। কারা ওই বাড়িতে গিয়ে ডিবি পুলিশের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা নিয়ে গেছে তার সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.