Thursday, October 1

ব্রাজিলের জার্মান প্রতিশোধের জয়

0

ম্যাচটা যতটা না ছিল ব্রাজিল-জার্মানির তার থেকে বেশি ছিল বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ১-৭ গোলের পরাজয়ের প্রতিশোধ নিয়ে। ব্রাজিল কি পারবে প্রতিশোধ নিতে? এমন কথাই ঘুরপাক খাচ্ছিল ফুটবলপাড়ার সর্বত্র। নাহ, জার্মানির মত ৭-১ ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দেয়া জয় নয়। তবুও ব্রাজিল জিতেছে। ১-০ গোলের ব্যবধানে জার্মানদের ঘরেই তাদের পরাজিত করে ২০১৪ সালের বিশ্বকাপ সেমিফাইনালের প্রতিশোধটা একটু হলেও নিতে পেরেছে তিতের দল। বার্লিনে সেলেসাওদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি এসেছে ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসাসের হেড থেকে।

অলিম্পিয়াস্তাদিও-তে ম্যাচের ৯ম মিনিটেই এগিয়ে যেত পারত স্বাগতিকরা। তবে গোমেজের কাছে বোয়েটাং যতক্ষণে বলটা দিয়েছেন ততক্ষণে ব্রাজিল ডিফেন্ডার অ্যালিসন পৌঁছে গিয়েছিলেন। দলকে নিরাপদেই পার করিয়ে দিয়েছেন সে বাধা।

পরের সুযোগটা আসে ব্রাজিল দলের জন্য। ১১তম মিনিটে অবশ্য কুতিনহো ডি-বক্সে শটটা না নিয়ে পাউলিনহোর উদ্দেশ্যে দুর্বল পাস দিয়ে নষ্ট করেন সুযোগ।

দুই দলের মুহুর্মুহু আক্রমণে উত্তেজনা তখন তুঙ্গে। ৩৬তম মিনিটে ডি-বক্সে ঢুকেও লক্ষ্যভ্রষ্ট শটে গোলের মুখ দেখেনি জেসাস। তবে পরের মিনিটেই ব্রাজিলের জয়সূচক গোলটাই এনে দেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। উইলিয়ানের ক্রস থেকে দারুণ এক হেডে জেসাস বল পাঠিয়ে দেন সোজা জালে।

ম্যাচের বাকি সময়টা দুই দলই চেষ্টা করেছে স্কোরলাইন ভারী করার। তবে আর কোন গোলের দেখা মেলেনি অলিম্পিয়াস্তেদিওতে। রেফারির শেষ বাঁশি বেজে উঠলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠে ছাড়ে ব্রাজিল।

জার্মানদের বিপক্ষে ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিলের ওরকম বড় পরাজয়ে হৃদয় ভেঙ্গেছিল লক্ষ-কোটি সমর্থকের। হোক না ১-০ ব্যবধানের জয়, এমন জয়ে নিজের ঘরের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার ক্ষতটাতে একটু হলেও তো প্রলেপ দিতে পেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.