মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মানকৃত ৩য় ইউনিটে শ্রমিক নিয়োগের দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৩১ শে ডিসেম্বর দিনাজপুরের ফুলবাড়ীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক ঐক্য সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন দিনাজপুর শাখার সাধারন সম্পাদক এস.এম নুরুজ্জামানের নেতৃত্বে সকাল ৯টায় ফুলবাড়ী নিমতলা মোড় থেকে শ্রমিকরা বিভিন্ন ব্যনার পেস্টুন প্লাকাট হাতে নিয়ে চাকুরীর দাবীতে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে ফুলবাড়ী নিমতলা মোড়ে সকাল ১০ টায় চাকুরীর দাবীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক ঐক্য সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান। 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন দিনাজপুর শাখার সাধারন সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা শাখার সি.পি.বি’র সাধারন সম্পাদক এস.এম.নুরুজ্জামান,তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক ঐক্য সংগঠনের সাধারন সম্পাদক মো. আবু সাঈদ,ফুলবাড়ী উপজেলা সি.পি.বি’র সভাপতি জয় প্রকাশ, ফুলবাড়ী সি.পিবি’র শাখার সদস্য প্রভাষক গোলাম কিবরীয়া। বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক ঐক্য সংগঠনের প্রায় ৫শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক ঐক্য সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, আমাদের ন্যায্য দাবী মেনে না নিলে আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করা হবে। কেননা আমরা কতৃপক্ষকে ইতিপূর্বে লিখিত ভাবে জানিয়েছি,যে উন্নয়ন কাজের শ্রমিকদেরকে নিয়োগ দিতে হবে।