Thursday, August 13

ভোলান্টিয়ার অফ রামু’র উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিন এর ফ্রি নিবন্ধন ক্যাম্প অনুষ্ঠিত

0

রামু প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মনোনীত করোনা সম্মুখ যোদ্ধা ও ৩০ বছরের উর্ধ্বে সকলকে করোনা ভ্যাকসিন গ্রহণ করার জন্য আহ্বান করেছে। মানুষ যাতে ভ্যাকসিনের আওতায় আসে এবং ভ্যাকসিন গ্রহণ করতে অনলাইনে আবেদন করতে পারে সেজন্য রামুর বিভিন্ন জায়গায় ফ্রি অনলাইনে নিবন্ধন ক্যাম্প করছে ভোলান্টিয়ার অফ রামু।

অদ্য রবিবার (২৫ জুলাই) রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম মেরংলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সারাদিন ব্যাপী এই ক্যাম্প পরিচালনা করে ভোলান্টিয়ার অফ রামু’র সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, অর্ক বড়ুয়া। ভোলান্টিয়ার অফ রামু’র চীফ কো-অর্ডিনেটর জিৎময় বড়ুয়া। কো-অর্ডিনেটর এমেল, হৃদম বড়ুয়া সাম্য, ইমন সহ ভোলান্টিয়ার অফ রামুর সদস্য , তনয়, নিলয় শর্মা, অন্তু, শুভ সত্যজিৎ মজুমদার।

ভোলান্টিয়ার অফ রামু এর চীফ কো-অর্ডিনেটর জিৎময় বড়ুয়া জানান, সরকার ঘোষিত ভ্যাকসিন প্রদান কার্যক্রমে অনলাইন নিবন্ধন করতে যাতে কাউকে ভোগান্তিতে পড়তে না হয় এবং বিশেষ করে গ্রামে মানুষ এই বিষয়টা জানতে পারে সেজন্য তারা এই ক্যাম্প পরিচালনা করছে। তিনি বলেন রামুর এগার (১১) ইউনিয়ন ও নিরানব্বই (৯৯) ওয়ার্ডে এই ক্যাম্প পরিচালনা করার ইচ্ছে আছে। রামু প্রত্যন্ত অঞ্চলের মানুষদের এই ফ্রি নিবন্ধন কার্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য প্রতি এলাকায় কো-অর্ডিনেটর পাঠিয়ে এই ক্যাম্প পরিচালনা করবে। তিনি সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহ্বান করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.