Monday, November 9

মাগুরায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ: ভাঙচুর-লুটপাট

0

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে আওয়ামী লীগের বিবাদমান দু,দলের সংঘর্ষে গতকাল সন্ধ্যায় উভয় দলের ১০ জন আহত ও ১০ টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শিকদার ও মহম্মদপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পিকুল শেখ এর মধ্যে স্থানীয় নেতৃত্ব ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো এবং পূর্বে বেশ কয়েকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পূর্ব সূত্র ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয় এবং ১০ টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। এব্যপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.