Thursday, August 13

মানুষের জীবন রক্ষার্থে লকডাউন দিতে হচ্ছে-স্বাস্থ্যমন্ত্রী

0

মানুষের জীবন রক্ষার্থে করোনা নিয়ন্ত্রণ করতে লকডাউন আমাদের দিতে হচ্ছে। বিশ্বের সবাই লকডাউন দিয়ে করোনাকে নিয়ন্ত্রণ করেছে। ‘সরকার লকডাউনের ওপর নির্ভরশীল হতে চায় না। কিন্তু লকডাউন দিতে হয় বাধ্য হয়ে। যদি আপনার হাতে ভ্যাকসিন না থাকে তাহলে লকডাউনই করোনা সংক্রমণ রোধে একমাত্র কার্যকরী পন্থা’।
আজ শনিবার বিকেলে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে উৎপাদিত করোনাভাইরাসের টিকার কারখানা গোপালগঞ্জে স্থাপন করা হবে । উৎপাদন সময়সাপেক্ষ হলেও ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা লকডাউন চাই না। লকডাউনের মাধ্যমে মানুষের ক্ষতি হয়। দেশের বিরাট ক্ষতি হয়ে যায়। কাজেই এটা আমাদের কাম্য নয়।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.