এম অলিউল্যাহ নিজামী,মীরসরাই : মীরসরাইতে রবিবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে নুর মোহাম্মদ (৪৫) নামে এক ডাকাত কে আটক করে মীরসরাই থানার পুলিশ,তাহার বাড়ি সীতাকুণ্ড থানার কেদার খিল গ্রাম।
রবিবার দিবাগত রাত ৩ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে মীরসরাই থানার এস আই শওকত এর নেত্রীতে এস আই হাসান সহ ৪/৫ জনের একটি টিম ১১ নং মঘাদিয়া ইউঃ এর হাসেম নগর এলাকা থেকে তাহাকে গ্রেফতার করে, সাথে একটি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড গুলি সহ উদ্ধার করে থানায় নিয়া আসে।
এই বিষয়ে মীরসরাই থানার এস শওকত এর কাছে জানতে চাইলে তিনি জানান, রবিবার রাত ২ টার দিকে আমরা গোপন সূত্রে খবর পাই যে মঘাদিয়া ১১ নং ইউঃ এর হাসেম নগরে ডাকাত দল ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল, আমরা দীর্ঘ ১ ঘন্টা অভিযান চালিয়ে ডাকাত নুর মোহাম্মদ (৪৫) কে ধরতে সক্ষম হই। তার বিরুদ্ধে আগের ৬ টি মামলা আছে।
এই বিষয়ে মীরসরাই থানার ওসি মজিবুর রহমান পিপি এম বার এর কাছে জানতে চাইলে তিনি ন্যাশনাল নিউজকে জানান আমরা মীরসরাই থানার মানুষ কে নিরাপত্তা দেওয়া ও নিরাপদ রাখার জন্য প্রতিনিয়ত পুলিশের বিশেষ অভিযান অব্যহত আছে, আমরা সর্বদা আইন সৃঙ্খলা বাহিনী কে তৎপর রেখেছি,তারিই ধারাবাহিকতায় আজকে চোর ডাকাত সন্ত্রাসী চাঁদাবাজ কেউ ছাড় পাবেনা।