মুক্তিযুদ্ধের স্বপ্ন সম্পূর্ণভাবে ধুলিসাৎ করেছে আ’লীগ- ফখরুল

0

মুক্তিযুদ্ধের স্বপ্ন সম্পূর্ণভাবে ধুলিসাৎ করে আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠার সকল আয়োজন সম্পন্ন করেছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাজধানীর লেক-শোর হোটেলের হল রুমে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অত্যন্ত ক্ষোভের সঙ্গে লক্ষ করছি বহু মত, বহু পথ, ভিন্ন মতের ব্যবস্থাকে পুরোপুরি শেষ করে দিয়ে একটি দলের শাসন বাস্তবায়নের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে৷ জনগণের আকাঙ্ক্ষাকে ধ্বংস করা হচ্ছে৷ এভাবে চলতে দেয়া যায় না।

বিএনপি মহাসচিব বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পাস নিয়ে সাংবাদিক থেকে শুরু করে সারা দেশে আলোড়ন তুলেছে। দেশে যে কর্তৃত্ববাদী শাসন চলছে, তাকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠার জন্য সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, আমরা যে স্বপ্ন দেখেছিলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেয়া হচ্ছে। গণতান্ত্রিক, মুক্ত স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে ফেলা হচ্ছে।

সভায় অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদসহ বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা ও গণমাধ্যম ব্যক্তিত্ব ও কূটনৈতিক নেতৃবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.