রিপোর্টার, কাজী মাহাদী কবির: ১৫ নভেম্বর সকালে নগরীর মুরাদপুরে শহীদ জানে আলম সড়কের উন্নয়ন কাজ উদ্ভোধন করেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম।
উদ্ভোধনকালে তিনি বলেন, “৮নং শুলকবহর ওয়ার্ডকে আরো ঢেলে সাজাতে চাই। সে ক্ষেত্রে মত ও পথকে অগ্রাধিকার দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ জানে আলমের নামে যে সড়ক সেটি উন্নয়ন কাজের উদ্ভোধন করে গেলাম। ভবিষ্যতে এ এলাকার যে কোন সমস্যা ও উন্নয়ন কাজ আমি নিজ দায়িত্বে গ্রহণ করলাম।”
এসময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন এস.এম শহিদুল ইসলাম, মুরাদপুর জামে মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিক, মুরাদপুর মহল্লা কমিটির সাধারণ সম্পাদক হাজী ইসহাক মিয়া, মুছা শামিম, আমির আহমেদ, হাছান মুরাদ, মুরাদপুর ইউনিট আওয়ামীলীগের সভাপতি হাজী কফিল উদ্দিন খোকন, ওয়ার্ড যুবলীগ নেতা জাকির আহমেদ, জসিম উদ্দিন, মো. আজিম, নুরুল আমিন মনি প্রমূখ। এছাড়াও সমাজের নানা পেশাজীবি শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মুরাদপুর এলাকার মুক্তিযুদ্ধের পাকহানাদার বাহিনীদের হাতে নির্মমভাবে নিহত শহীদ জানে আলম সড়ক নামকরণের উদ্ধাক্তা “শহীদ জানে আলম স্মৃতি সংসদ” এর আহবায়ক কবি-সাংবাদিক তসলিম খাঁ।