মুশফিকের বিদায়ের পর বাংলাদেশের ২'শ পার

0

অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রতীক্ষিত টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুরুর বিপর্যয় কাটিয়ে বড় একটি সংগ্রহ দাঁড় করানোর স্বপ্ন দেখাচ্ছিলেন ওপেনার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তবে তামিম ইকবালের বিদায়ের পর দ্রুতই ফিরে গেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২০২ রান। নাসির হোসেন ২ এবং মেহেদী হাসান মিরাজ ০ রান নিয়ে ব্যাট করছেন।

রোববার সকালে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জয়লাভ করেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। বৃষ্টি নামার শংকা নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ।

ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে টাইগাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্যাচ তুলে দেন ওপেনার সৌম্য সরকার। পেট কামিন্সের বলে ব্যক্তিগত ৮ রানে পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন সৌম্য। টেস্টে মাঠে নামলেও সৌম্য খেলেছেন ওয়ানডে স্টাইলে। প্রথম ওভারেও একবার স্লিপে ক্যাচ দিয়েছিলেন এ বামহাতি ব্যাটসম্যান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.