Wednesday, August 12

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একই স্কুলের ৩ শিক্ষার্থী নিহত

0

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একই স্কুলের তিন শিক্ষার্থী নিহত হয়েছে। 

নিহতরা হলো- উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ, শাহজালালের ছেলে আবু বক্কর এবং মৃত রমজান আলীর ছেলে সায়েম। তারা ধলাপাড়া এস.ইউপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ধলাপাড়া ইউপি চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূইয়া বলেন, ওই তিন শিক্ষার্থী মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। দ্রুত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.