মোঃ গোলাম মোস্তফা : ময়মনসিংহ বিভাগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো ৩৮ তম বিসিএস প্রিলিমানারি পরিক্ষা, এতে প্রায় অংশ গ্রহণ করেন ২০ হাজার ৮৮৩ জন শিক্ষার্থী। ২৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত পরিক্ষা অনুষ্ঠিত হয়,
এছাড়াও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা,বরিশাল, সিলেট, রংপুর কেন্দ্রে একযোগে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ বিভাগ হওয়ার পর, এই প্রথম বারের মতো বিসিএস পরিক্ষা কেন্দ্র চালু করেন পিএসসি বোর্ড। ময়মনসিংহ জেলার শিক্ষার্থী ছাড়াও নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীরা অংশনেয় এবং যে কোন শিক্ষার্থী তার পছন্দমতো কেন্দ্র নির্বাচিত করতে পারেন।
নেত্রকোনা, শেরপুর, জামালপুর এবং ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়। ঢাকা গিয়ে তাদের পরিক্ষা দিতে অনেক কষ্ট হয়, এছাড়াও আর্থিক সমস্যার কারনে অনেকে বিসিএস পরিক্ষায় অংশগ্রহণ করতে পারে না।
ময়মনসিংহ কেন্দ্র হওয়ার কারনে কতৃপক্ষকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী , জহিরুল ইসলাম রুবেল ন্যাশনাল নিউজ টুয়েন্টিফোর কে বলেন ময়মনসিংহ পরিক্ষা কেন্দ্র হওয়ার কারনে আমরা অনেক খুশি, নিজের বাসা থেকে প্রস্তুতি নিয়ে সরাসরি পরিক্ষার কেন্দ্র এসেছি পরিক্ষা দিতে। ঢাকা হলে আমাদের হোটেলে থেকে পরিক্ষা দিতে হয়, যার কারনে আমাদের পরিক্ষার প্রস্তুতি তেমন ভালো হতো না।
নজরুল বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের আরেক শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, বিসিএস এর মতো অন্য সকল চাকরির পরিক্ষা গুলো ময়মনসিংহ বিভাগে হলে সকল শিক্ষার্থীদের জন্য ভালো হতো।
উল্লেখ্য গত ১০ আগস্ট ৩৮ তম বিসিএসে আবেদন কার্যক্রম শেষ হয়। এতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২জন প্রার্থী আবেদন করেন।