Thursday, August 13

রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত বাড়ছে

0

একই দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫o এর বেশী রোগী।

চলতি বছর একদিনে অর্ধশতাধিক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এটিও নতুন রেকর্ড।

হাসপাতালে মোট ভর্তি ৫৩ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে আটজন ও বেসরকারি হাসপাতালে ৪৫ জন রয়েছেন।

এনিয়ে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১৯০ জনে। তাদের মধ্যে ১৮৯ জন রাজধানী ঢাকার ও একজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন।

রাজধানীর বিভিন্ন স্থানে বেড়েছে মশার উপদ্রবও। যদিও মশক নিয়ন্ত্রণে কাজ করা দুই সিটি করপোরেশন দাবি করছে, মশক নিয়ন্ত্রণে তারা কার্যকর ভূমিকা রাখছেন।

উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে নগরবাসীর প্রতি আমার আহ্বান ‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’।

তিনি বলেন, ডিএনসিসি এলাকার যেসব ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন,সে সকল রোগীর বাড়ি ও তার আশপাশে মশার ওষুধ স্প্রে করা হবে।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.