হাবিব জুয়েল, রাজশাহী:: রাজশাহী মহানগর আওয়ামী লীগের হস্তক্ষেপে পাওনা টাকা ফেরত পেয়েছেন নগরীর হোসনীগঞ্জ এলাকার রুহুল আমিন নামের এক অসহায় ব্যাক্তি।সেই সাথে ন্যায্য বিচার পেয়ে খুশি রুহুল আমিন। তার বয়স অনু: ৬০ বছর ।
ঘটনা সূত্রে জানা যায় ,রাজশাহী মহানগর হোসনীগঞ্জ এলাকার রাকিব নামের এক ব্যাক্তিকে রুহুল তার সারা জীবনের সঞ্চিত অর্থ ধার দেন। কিন্তু ধারকৃত অর্থের বিপরীতে নেননি কোন ব্যাঙ্ক চেক কিংবা প্রমাণাদির দলিল ।
পাওনাদারের কাছে বছরের পর বছর টাকা না পেয়ে হতাশ হয়ে যান রুহুল। থানাতেও অভিযোগ করেন তিনি ।
এরপরই বিষয়টি অবগত করেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের ১০নং ওয়ার্ডের সভাপতি জনাব আশরাফ আলীকে।অভিযোগের পরপরই মীমাংসার উদ্যোগ নেন এই দুই প্রবীণ নেতা। তারপর উভয় পক্ষকে ডেকে নিস্পত্তি করে দেন বিষয়টি। সেই সাথে পাওনা টাকা পেয়ে যান ৬০ বছর বয়সী রুহুল আমিন।
তবে একটি রাজনৈতিক দলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় এলাকাবাসী ও প্রশাসনসহ সংশ্লিষ্ট মহল।