রাতে মেয়েদের হোস্টেলে প্রবেশের চেষ্টা,অচিন্ত্য শিউলি বহিষ্কার

0

কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতে হইচই ফেলে দিয়েছিলেন ভারতীয় ভারোত্তোলক অচিন্ত্য শিউলি। তাকে নিয়ে আসছে অলিম্পিকে বড় স্বপ্নই দেখছিল দেশটি। তবে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় এবার বড়সড় বিপদে পড়েছেন এই তারকা ভারোত্তোলক।

ভারতের এনআইএস পাতিয়ালাতে জাতীয় ক্যাম্প চলছে ভারোত্তোলকদের। সেই ক্যাম্পের নিয়ম ভেঙে রাতে মেয়ে অ্যাথলেটদের হোস্টেলে ঢুকতে গিয়ে ধরা পড়েছেন তিনি। এরপরই তার ওপর শাস্তির খড়গ নেমে এসেছে। ইতিমধ্যে তাকে জাতীয় ক্যাম্প থেকে বহিষ্কার করা হয়েছে।

আগামী প্যারিস অলিম্পিক গেমসের জন্য প্রস্তুতি ক্যাম্প চলছে। সেই ক্যাম্পেই এই কীর্তি ঘটিয়েছেন অচিন্ত্য। সেখানেই মেয়েদের হোস্টেলে ঢুকতে গিয়ে ধরা পড়েছেন অচিন্ত্য। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। তার দু’দিন পরে ঘটনাটি এসেছে জনসমক্ষে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, নিরাপত্তা ভঙ্গের দায়ে পড়েছেন অচিন্ত্য। তাকে রাতের বেলা ধরে ফেলেন মেয়েদের হোস্টেলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। যখন তিনি মেয়েদের হোস্টেলে প্রবেশ করার চেষ্টা করেছিলেন, তখন একজন নিরাপত্তাকর্মী অচিন্ত্যর ভিডিও তুলে রাখেন। এর ফলেই মহা বিপদে পড়ে গেছেন তিনি।

২২ বছর বয়সী ভারোত্তোলক পুরুষ বিভাগে ৭৩ কেজি ক্যাটাগরিতে লড়াই করেন। তার এই জঘন্য কাজ নিয়ে বলতে গিয়ে ভারতীয় ভারোত্তোলক ফেডারেশনের এক কর্তা পিটিআইকে বলেছেন, ‘এই ধরনের নিয়ম শৃঙ্খলাহীনতা একেবারে বরদাস্ত করা হবে না। আর সেই কারণেই অচিন্ত্যকে সঙ্গে সঙ্গেই জাতীয় ক্যাম্প ছেড়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.