Sunday, August 16

 রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে ৬ দিনের রিমান্ড

0

 রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে পল্লবী থানার মামলায় ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম এম মাসুদ করিমের আদালত এই আদেশ দেন।

এর আগে সাহেদকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পল্লবী থানার মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তিনি এর বিরোধিতা করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.