কাজী মাহাদী হাসান: ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গত ২৯ ডিসেম্বর শুক্রবার নগরীর ইপিজেডস্থ রেশমী কমিউনিটি সেন্টারে রূপসা কিং গ্রুপের বার্ষিক অভিষেক প্রোগ্রাম ও র্যাফেল ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রূপসা কিং গ্রুপের চেয়ারম্যান ও চিটাগাং চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ লি. এর সদস্য লায়ন মজিবুর রহমান কোম্পানী, রূপসা কিং গ্রুপের পরিচালক মো. নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও রূপসা কিং গ্রুপের ইসলামী বার্ষিক সঞ্চয় প্রকল্প পরিচালক মো. রাসেল হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রূপসা কিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন হাওলাদার। এতে আরো উপস্থিত ছিলেন রূপসা কিং গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মুছা হাওলাদার, ডেভলপমেন্ট চীফ মো. এজাজুল খান, সহকারী ডেভলপমেন্ট চীফ আলমগীর হোসেন, রূপসা কিং গ্রুপের উপদেষ্টা মাহতাব উদ্দিন এবং উক্ত অনুষ্ঠানে রূপসা কিং গ্রুপের সর্বস্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মজিবুর রহমান কোম্পানী বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা, দক্ষ সাংগঠনিক কর্মকান্ডের মাধ্যমে রূপসা কিং গ্রুপ দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি ২০১৮ সালকে রূপসার মাইলফলক সফলতার বছর হিসেবে ঘোষণা করেন। পরে বিকেলে টিভি উপস্থাপক আমিনুল হক শাহীনের সঞ্চালনায় ক্লোজআপ তারকা নোলক বাবু ও চলচ্চিত্র অভিনেতা এইচ.এম হায়দার আলীর ও রফিক বাঙালির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।