Tuesday, July 28

লংগরপুরে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত

0

যশোর সদর উপজেলার লংগরপুরে যশোর-মাগুরা সড়কে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। নিহত ডাকাতের পরিচয় জানা যায়নি।

সোমবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে দুই দল ডাকাতের মধ্যে অভ্যন্তরীণ কারণে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠিয়েছে।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.