Tuesday, October 27

লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার টিউলিপ সিদ্দিক

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যের প্যাচওয়ার্ক ফাউন্ডেশন তাঁকে এই খেতাব দিয়েছে।

হাউস অব কমন্সের স্পিকার জন বারকাওয়ের হাত থেকে সম্প্রতি টিউলিপ এই পুরস্কার গ্রহণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়ে পোস্ট দিয়েছেন টিউলিপ সিদ্দিক।

পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ফেসবুকে টিউলিপ লিখেছেন, লেবার নিউকামার অব দ্য ইয়ার সনদ পেয়ে আমি গর্বিত। টিউলিপ সিদ্দিক গত জুনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে পুনরায় এমপি নির্বাচিত হন। উল্লেখ্য, যুক্তরাজ্যে গণতন্ত্র ও সুশীল সমাজে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্তিতে কাজ করে থাকে প্যাচওয়ার্ক ফাউন্ডেশন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.