বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে অংশ নিতে ভারতে এসেই দেশবাসীর মন জিতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প। তারই সম্মানে আজ গ্র্যান্ড ডিনারের আয়োজন করা হয়েছে।
আর এ ডিনার আয়োজনের দায়িত্ব পড়েছে বলিউড কিং শাহরুখ খানের ওপর।
জানা গেছে, হায়দরাবাদের ফলকনামা প্যালেসেই আয়োজন করা হচ্ছে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। তার সঙ্গে রয়েছে গ্র্যান্ড ডিনার। এই অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও বি-টাউনের একঝাঁক তারকার থাকার কথা রয়েছে।
ডিনারে কী কী থাকছে ইভাঙ্কার জন্য?
– মুরগ পেস্তা কা সালান
– সীতাফল কুলফি
– দহি কে কাবাব
– গোস্ত সিকমপুরি কাবাব
– কুবানি কে মালাই কোফতা
সূত্র: জি নিউজ