Thursday, September 3

শাহ আমানত বিমানবন্দরে ১২ কোটি টাকার সোনা উদ্ধার

0

মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ২০০টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।
সোমবার সকালে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে উদ্ধার করা ২৩ কেজি ৪০০ গ্রাম সোনার বারগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মহিউদ্দিন।
তিনি বলেন, “বাংলাদেশে বিমানের বিজি-১২৮ ফ্লাইটটি সকাল ৬টা পাঁচ মিনিটে আবুধাবি থেকে চট্টগ্রামে আসে। ওই বিমানে স্বর্ণের চালান আসার খবর পেয়ে সকাল থেকে আমরা বিমান বন্দরে অবস্থান করি। যাত্রী ও ক্রুরা নেমে যাওয়ার পর উড়োজাহাজে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বিমানের সামনের দিকে দুইটি টয়লেটে বিশেষ কৌশলে রাখা ১২টি প্যাকেটে ২০০টি স্বর্ণের বার পাওয়া যায়।”
শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মহিউদ্দিন আরও বলেন, “উড়োজাহাজটি বিকাল ৫টায় আবার চট্টগ্রাম ছেড়ে যাবে। এ দীর্ঘ সময়ে বিমান থেকে বারগুলো পাচার করা হত বলে আমাদের ধারণা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.